বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ২৫ আগস্ট থেকে দেশে বৃষ্টি কমার সম্ভাবনা

    ২৫ আগস্ট থেকে দেশে বৃষ্টি কমার সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার থেকে দেশব্যাপী বৃষ্টির পরিমাণ বেড়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামীকাল ২৪ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৫ জুলাই থেকে সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিসের স্টেশন পর্যবেক্ষণ ডাটায় দেখা গেছে, শুক্রবার সারাদেশেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রংপুরে। সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ২৫ আগস্ট থেকে সারাদেশে বৃষ্টি কমে যেতে পারে। এসময় ঢাকায়ও বৃষ্টি অনেকটা কমতে পারে। তবে আগামী ২৮ আগস্টের পর আবার বৃষ্টি হতে পারে।

    তিনি বলেন, বর্ষার দুই মাস শেষ হলেও দেশে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর আগ পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হতে পারে।

    শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ