সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পরদিন বিদ্যুতের তার চুরি

    মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পরদিন বিদ্যুতের তার চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর রুটে তিস্তা নদীর ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের তৃতীয় তিস্তা সড়ক সেতুর নামকরণ করা হয়েছে ‘মাওলানা ভাসানী সেতু’। 

    বুধবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন। তবে উদ্বোধনের প্রথম রাতেই সেতুর ল্যাম্পপোস্টগুলো অন্ধকারে ডুবে যায়। 

    বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে জানা গেছে, সেতুর বৈদ্যুতিক তার (ক্যাবল) চুরি হয়ে গেছে। ফলে ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। 

    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, বহু প্রত্যাশিত একটি সেতুর উদ্বোধনের দিনই যদি এমন নিরাপত্তাহীনতার ঘটনা ঘটে, তাহলে ভবিষ্যতে এ ধরনের অবকাঠামোর সুরক্ষা কেমন থাকবে।

    ঘটনার বিষয়ে প্রশাসন বা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন