সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নীলফামারীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    নীলফামারীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় বালুর ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

    শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি ট্রাককে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে পড়ে যান। এসময় পিছনে থাকা আরেকটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠান।

    নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ জানান, ঘটনার পরপরই ট্রাক আটক করেছে পুলিশ, চালক পালিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন