সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের ফুড ফেয়ার অনুষ্ঠিত

    কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের ফুড ফেয়ার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। খাবারের গুণগতমান পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে সকলের মাঝে তুলে ধরার লক্ষে এ ফেয়ারের আয়োজন করা হয়।

    মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জস্থ  উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এ ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়। এ সময় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটসহ ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার মেলায় আগত অতিথি ও দর্শনার্থীদের জন্য তুলে ধরেন ইনিস্টিউটের শিক্ষার্থীরা। এছাড়া কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী খাবারও দর্শনার্থীদের জন্য তুলে ধরা হয়।

    ফুড মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এছাড়া উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে ও ডিরেক্টর অব এডমিন মো. ঈশা মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জ মো. নাসির উদ্দীন, উৎসর্গ ম্যাটসের অধ্যক্ষ ডা. নাসির উদ্দীন, গ্রীন ভিলেজের চেয়ারম্যান এম রশিদ আলী প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা খাদ্যের বিভিন্ন পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তার দিক তুলে ধরেন এবং এ ধরণের আয়োজন অব্যাহাত রাখার আহ্বান জানান। এছাড়া নিরাপদ খাদ্য গ্রহণ ও খাদ্যের বিষয়ে সচেতনা বৃদ্ধি সম্পর্কে বিশেষ গুরুত্ব তুলে ধরেন বক্তারা।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন