বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • বিইউএফটি 'মান' এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা 

    বিইউএফটি 'মান' এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এ্যান্ড টেকনোলজি- (বিইউএফটি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ‘বিইউএফটি মান ২০২৫’ এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা। 

    রবিবার (১৭ আগস্ট) পুরষ্কার ঘোষণা করা হয়। তিনদিন ব্যাপী সম্মেলনটি ১৪-১৬ আগস্ট ঢাকাস্থ বিইউএফটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের ১০ সদস্য অংশ নেন।

    সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার পরিষদে- (ইউএনএইচআরসি) ‘স্পেশাল মেনশন ২’ পুরষ্কার অর্জন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার। একইসাথে ইসলামি সহযোগিতা সংস্থায়- (ওআইসি) ‘স্পেশাল মেনশন ৩’ পুরষ্কার অর্জন করেন একই বিভাগের শিক্ষার্থী রুবাইয়া সাথী এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শিহাব আহম্মেদ আশিক।

    এছাড়া ও পদার্থবিজ্ঞান বিভাগের সায়েদা সাবরিনা আলম পান ‘অনারেবল মেনশন’ এবং অর্থনীতি বিভাগের সাবিকুন নাহার নাসফি অর্জন করেন ‘ভার্বাল মেনশন’ পুরষ্কার। অন্যদিকে, ফাদিয়া মোশাররাত আদ্রিতা প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সর্বদলীয় সভা-তে এবং তুনি আননিয়া দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক প্রেস এ। 

    এ সম্মেলনে কুবির দুই শিক্ষার্থী এক্সিকিউটিভ বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ইমতিয়াজ আহমেদ চিন্ময় দায়িত্ব পালন করেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের পরিচালক হিসেবে এবং আনিকা তাবাসসুম সাদিয়া দায়িত্ব পালন করেন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার পরিচালক হিসেবে।

    এ বিষয়ে কুবি ছায়া জাতিসংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন‚"আমি তাদের এই সফলতায় গর্বিত। আমি মনে করি তারা তাদের এই সফলতার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ এর ধারা বজায় রাখবে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন