রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ইবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

    ইবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি এবং এনটিআরসিএ’র আওতায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ে পাঠদানে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। 

    রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে তারা মানববন্ধন করেন। 

    পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল  নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশ শেষে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন।

    এ সময় শিক্ষার্থীরা দুটি মূল দাবি উত্থাপন করেন, লোকপ্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোড দিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা ও এনটিআরসিএ’র মাধ্যমে কলেজ পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে লোকপ্রশাসনকে অন্তর্ভুক্ত করা।

    সমাবেশে বক্তারা বলেন, “লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘ ছয়-সাত বছর পড়াশোনা করেও উপযুক্ত কর্মক্ষেত্র পাচ্ছে না। অথচ ছয়-সাত মাসের ট্রেনিং নিয়ে অন্য বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনে নিয়োগ পাচ্ছে। 

    এতে বিভাগের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রতিবছর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হাজারো শিক্ষার্থী লোকপ্রশাসন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করছে কিন্তু শিক্ষকতা ও প্রশাসনিক খাতে তাদের জন্য কোনো নির্দিষ্ট সুযোগ নেই।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন