শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. মাহবুবুর রহমান খোকন

    বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. মাহবুবুর রহমান খোকন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) শাখার নেতৃত্ব নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন। তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং পূর্বে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব বেছে নিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। এ প্রেক্ষাপটে অ্যাড. খোকন দলের তৃণমূল কর্মীদের সঙ্গে মতবিনিময়, সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

    অ্যাড. মাহবুবুর রহমান খোকন বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী আমার শক্তি। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে আমরা দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব। সংগঠনকে সুসংগঠিত ও সক্রিয় করাই হবে আমার প্রধান কাজ।”

    তার সমর্থকরা জানিয়েছেন, তিনি একজন ত্যাগী, সৎ ও সাহসী নেতা হিসেবে পরিচিত, যিনি দলের সংকটকালীন সময়েও সক্রিয়ভাবে কাজ করে গেছেন। স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে বলেও তারা দাবি করেন।

    লক্ষ্মীপুর সদর (পশ্চিম) বিএনপির সভাপতি পদে নির্বাচন ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে উচ্ছ্বাস ও প্রতিযোগিতা বেড়েছে। আগামীতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচারণা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন