শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সমুদ্র সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু 

    সমুদ্র সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এবার সামির (২৩) নামের চট্টগ্রামের এক যুবক মারা গেছেন। 

    আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে। 
    মারা যাওযা সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। তারা চার বন্ধু মিলে আজ শুক্রবার সকালে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। 

    মারা যাওয়া সামিরের বন্ধুরা জানান, তারা চার বন্ধু মিলে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কটেজজোনের ক্ল্যাসিক ভিলা নামের একটি হোটেলে উঠেন। সেখান থেকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যায়। কিন্তু সেখানে লাইফগার্ড সদস্যরা ছিলো না। এক পর্যায়ে ঢেউয়ে তোড়ে কূলের কাছে চলে এলে তিন বন্ধু মিলে সামিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। 

    হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

    এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ বলেন, 'খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানায়। আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।  

    তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন