বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে  
  • ওসিকে থানা ছাড়ার হুমকি: বহিষ্কার উপজেলা বিএনপি নেতা 

    ওসিকে থানা ছাড়ার হুমকি: বহিষ্কার উপজেলা বিএনপি নেতা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হককে ‘লেংটা করে’ এলাকাছাড়া করার হুমকি দেওয়ায় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

    একই সঙ্গে দলে তাঁর সদস্য পদও স্থগিত করা হয়েছে। বহিষ্কৃত আক্তার হোসেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক এবং দলের জেলা কমিটির সদস্য।

    গতকাল বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে গতকাল বিকেলে মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক প্রয়াত শফি উল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় আক্তার হোসেন থানার ওসিকে গালিগালাজ করে বক্তব্য দেন। 

    আক্তার হোসেন বলেন, ‘মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব দোকান বন্ধ করেন আপনার। আপনাকে লেংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে।

    বিএনপি নেতা আক্তার হোসেনের দেওয়া এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বক্তব্য দলের কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর আক্তার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলে জেলা বিএনপির এক নেতা জানান।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির আহ্বায়ক আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

    বিএনপি নেতা আক্তার হোসেন ওসির বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও আওয়ামী দোসরদের সঙ্গে সখ্যতার যে অভিযোগ তুলেছেন, তা অস্বীকার করেছেন ওসি মঞ্জুরুল হক।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন