শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত মহিলার মৃত্যু

    সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত মহিলার মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোটদারোগারহাট এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। 

    বৃহস্পতিবার (১৪ আগস্ট ২৫) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে সীতাকুণ্ড-বারতাকিয়া রেলওয়ে সেকশনের ছোট দারোগার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, সীতাকুণ্ড স্টেশন মাস্টার লিখিতভাবে জানান যে রেলওয়ে কিলোমিটার ৪১/৯-৪২/০ এর মধ্যবর্তী স্থানে আপ লাইন সংলগ্ন স্থানে এক মহিলা(৫০) মৃতদেহ পড়ে আছে।খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহিলা রেললাইনের উপর অবস্থান করার সময় বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।

    নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন,সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আশরাফ ছিদ্দিক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন