শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • মেডিকেল কলেজ বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

    মেডিকেল কলেজ বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণার বাস্তবায়ন দ্রুত শুরু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ব্রাহ্মণবাড়িয়া সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

    কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী ও রেডক্রিসেন্ট যুব ইউনিটের প্রধান ফাহিম মুনতাসীর। 

    বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট এডহক কমিটির সদস্য শাহ আলম পালোয়ান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তিষা রানী পুদ্দার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী কাজী রায়হানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

    বক্তারা বলেন, ডিও লেটার প্রদান ও ঘোষণার পরও মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় জেলার স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে উচ্চশিক্ষার বিস্তারের স্বার্থে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা।

    মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন