শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নোয়াখালীতে নরমাল ডেলিভারেতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

    নোয়াখালীতে নরমাল ডেলিভারেতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিলে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম। 

    এর আগে, গত শুক্রবার ৮ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক ও মা সুস্থ আছেন।

    তিন সন্তানের জন্ম দেওয়া ওই গৃহবধূ উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী।    

    খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের গৃহবধূ তাসলিমা আক্তার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আসেন। তখন তিনি জানতেনা তার পেটে তিনটি ফুটফুটে সন্তান রয়েছে। চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)  ডাক্তার নিলিমা আক্তার বর্না আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে নিশ্চিত করেন যে, গৃহবধূর পেটে তিনটি বাচ্চা রয়েছে। পরবর্তীতে  শুক্রবার রাত ৯টার দিকে প্রসূতি বিভাগে হাসপাতালের ডাক্তার ও নার্সদের দীর্ঘক্ষণ চেষ্টায় ওই নারী তিনটি সন্তানই সুষ্ঠু ভাবে প্রসব করে। যার মধ্যে ২টি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। সন্তানদের সুস্থ দেখে খুশি গৃহবধূর পরিবার।  
     
    চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, প্রসূতি ওই নারী হাসপাতালে ভর্তির একদিন পর নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেয়। এখন মা ও তার সন্তানেরা সুস্থ আছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন