শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • রামগঞ্জে ৮০ টাকার নিচে মিলছেনা কোনো সবজি

    রামগঞ্জে ৮০ টাকার নিচে মিলছেনা কোনো সবজি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রামগঞ্জে মাছ ও সবজির বাজারে সব ধরনের সবজির দাম অনেক চড়া। মাছের দাম বেড়েছে গত কয়েকদিনের বাজার থেকে কেজিতে ২০/৩০টাকা বেশি। ৮০ টাকার নিচের মিলছে না কোন সবজি। 

    সর্বোচ্চ কাঁচা মরিচের কেজি প্রতি ২৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। 

    আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে রামগঞ্জ বাইপাস সড়কের পৌর সবজি ও মাছ বাজারে দেখা গেছে এ চিত্র। 

    এছাড়া বাজারে প্রচুর পরিমান ইলিশের দেখা মিললেও তা ক্রেতাদের হাতের নাগালের বাহিরে। ২শ গ্রাম আকৃতির প্রতি কেজি ইলিশের দাম ৬৫০ টাকা।

    বাজার ঘুরে ক্রেতা ও কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, করোলা ১২০, টমেটো ১৮০, কাঁচা মরিছ ২৬০/২৮০, কচুর লতি ১০০, কচুর চড়া ৮০, দেশী সীম ২৮০, মুলা ৮০, বেগুন ৭০, চিচিঙ্গা ৮০, পটল ৮০, ছোট কাকরোল ৮০, বরবটি ৮০, কচুমুখি ৮০, কচুর চড়া ১০০, শশা ৭০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি আকৃতির কাতল মাছ কেজি ৩৫০, বড় ৪৫০, বড় আকৃতির তেলাপিয়া ২৮০/৯০ টাকা, রুই মাছ ৩৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

    ক্রেতা ইকবাল হোসেন জানান, গত ২মাসে আগেও ৫০টাকার উপর কোন সবজির দাম ছিলোনা। আজকে আধাকেজি করে কয়েক প্রকার সবজি কিনেছি ৫২০টাকা দিয়ে। যা গত কয়েকদিনের তুলনায় অর্ধেকের বেশি প্রার্থক্য। এভাবে আমি কিনতে পারলেও খেটে খাওয়া মানুষের জন্য চরম কষ্টকর।

    ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, গত কয়েকদিন থেকে দাম তুলনামূলক বেশি। টানা বৃষ্টির কারনে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০ টাকা।  
    মাছ ব্যবসায়ী ঈমান হোসেন জানান, বর্ষাকাল হওয়ার পরও মাছের দাম কমেনি। পাইকারী আড়ত এবং খুচরা দোকানে বিক্রির হেরফের ১৫ থেকে ২০ টাকা। তবে 

    তিনি জানান, কিছুদিন পরে দাম কিছুটা কমতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন