শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সীতাকুণ্ডে ৫৬ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

    সীতাকুণ্ডে ৫৬ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে টোব্যাকো এলাকায় একটি খাল থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার টোব্যাকো এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে কোস্ট গার্ড।

    আটক রোহিঙ্গা যুবক কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইয়াছিন উল্লাহর ছেলে মো. আয়াস (২৫)।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ইয়াবা বেচাকেনার সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা। জব্দ করা ইয়াবা এবং আটক মাদক কারবারির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

    মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন,কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন