শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অংশীজনের পরামর্শ সভা অনুষ্ঠিত

    দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অংশীজনের পরামর্শ সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা (Local Preparedness Plan - LPP) প্রণয়নের লক্ষ্যে অংশীজনের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    এতে পৌরসভার প্রশাসক রাজীব চৌধুরী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রকল্পের প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস খান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, স্থানীয়  রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জি এম আরিফ সারোয়ারসহ অন্যান্য কর্মকর্তা।

    পরামর্শ সভায় ৯টি ওয়ার্ড থেকে বিভিন্ন পেশা ও বয়সের ২৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা তিনটি দলে বিভক্ত হয়ে নিজ নিজ এলাকার দুর্যোগজনিত সমস্যা চিহ্নিত করে সমাধান প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনায় উঠে আসে—দুর্যোগকালীন জরুরি আশ্রয়কেন্দ্র বৃদ্ধি, নিরাপদ পানির ব্যবস্থা, দ্রুত উদ্ধারকাজ, জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

    সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিআরআরপি) এর আওতায় প্রস্তাবিত পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ প্রকল্পে সহযোগিতা করছে বিশ্বব্যাংক, ইপটিসা, এডিএসএল ও ডিপিডিএস।

    অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে মতামত দেন। বিশেষ করে বন্যা, অগ্নিকাণ্ড, স্বাস্থ্যঝুঁকি ও অবকাঠামো ক্ষয়ক্ষতির ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদি সমাধানের প্রস্তাব উঠে আসে।

    সভা শেষে প্রশাসক রাজীব চৌধুরী বলেন, “স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সবার সহযোগিতা জরুরি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নবীনগর পৌরসভা দুর্যোগ মোকাবিলায় আরও প্রস্তুত ও সক্ষম হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন