শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • অবৈধ দখলে লক্ষ্মীপুরের দালাল বাজারের সরকারি সম্পত্তি

    অবৈধ দখলে লক্ষ্মীপুরের দালাল বাজারের সরকারি সম্পত্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর সদর উপজেলার ব্যস্ততম দালাল বাজার এলাকা। ঢাকা-রায়পুর মহাসড়কের এই অংশ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিছুদিন আগে প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তার দুই পাশ ফাঁকা করে যান চলাচল নির্বিঘ্ন করার আশ্বাসও দেওয়া হয়েছিল।

    কিন্তু সেই স্বস্তি স্থায়ী হয়নি। অভিযান শেষ না হতেই ফের সরকারি জমি দখল করে বসেছে ব্যবসায়ীরা। পানি ট্যাংক, দোকানের কাঠামো, পণ্যের স্তূপ, এমনকি মোটরসাইকেলও রাখা হচ্ছে রাস্তার ধারে। ফলে মহাসড়ক আবারও সংকুচিত হয়ে পড়েছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

    স্থানীয়রা দৈনিক নতুন কাগজ কে জানান, এখানে সবসময় জ্যাম লেগেই থাকে। সকাল-বিকেল অফিসগামী মানুষ, স্কুলের শিক্ষার্থী—সবাই কষ্টে পড়ছে। অভিযান হলে এক-দু’দিন রাস্তা ফাঁকা থাকে, তারপর আবার আগের অবস্থায় ফিরে আসে।

    চালক রফিকুল ইসলাম অভিযোগ করেন, রাস্তার পাশের দোকানদাররা ইচ্ছেমতো মালামাল রেখে দেন, যাত্রী উঠানামাও করেন রাস্তার মাঝখানে। এতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

    দালাল বাজার এলাকার এই অংশে জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের যানবাহনও প্রায়ই আটকে যায়। এতে রোগী ও দুর্ঘটনাগ্রস্তদের সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

    অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    তবে এলাকাবাসীর মতে, শুধু অভিযান চালালেই সমস্যার সমাধান হবে না। প্রয়োজন নিয়মিত তদারকি, দখলদারদের কঠোর শাস্তি এবং সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন। না হলে দালাল বাজারের এই দখলদৌরাত্ম্য থেকে মুক্তি পাওয়া কঠিন হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন