সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
  • শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রিজভী

    শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, “ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, অথচ সেখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না এবং তাদের জোরপূর্বক সীমান্ত পেরিয়ে পাঠানো হচ্ছে। তাহলে তাকে (শেখ হাসিনা) কেন একইভাবে ফেরত পাঠানো হচ্ছে না?”

    শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রিজভী এ মন্তব্য করেন।

    তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যেভাবে উল্টোপাল্টা কথা বলছেন, তাতে বোঝা যায় তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় অফিস খুলে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি মাস্টারমাইন্ড হয়ে দেশকে অস্থির করতে চাইছেন।”

    ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “জনতার উত্তাল ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। কিন্তু ষড়যন্ত্র থামেনি। গত বছরের দুর্গাপূজায়ও নানামুখী ষড়যন্ত্র ছিল, যা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি।”

    তিনি আরও দাবি করেন, “নানান নির্যাতন, হামলা-মামলার পরেও বিএনপির কোনো নেতা পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেছেন।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন