সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
  • জনগণের রায়েই সম্ভব গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়া: তারেক রহমান

    জনগণের রায়েই সম্ভব গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়া: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়ই পারে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্রে রূপ দিতে। শুক্রবার (৮ আগস্ট) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সভায় অংশ নেন।

    তারেক রহমান বলেন, "আপনাদের ঐক্যের মাধ্যমেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদ পতনের পথ তৈরি হয়েছে। জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থান সেই পথ আরও সুস্পষ্ট করে দিয়েছে। এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের রায়ই হবে নির্ধারক।"

    তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন