শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • বিএনপি দক্ষিণ বা উত্তরপন্থি নয়, মধ্যপন্থী দল: সালাহউদ্দিন আহমদ

    বিএনপি দক্ষিণ বা উত্তরপন্থি নয়, মধ্যপন্থী দল: সালাহউদ্দিন আহমদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি কোনো নির্দিষ্ট জিওপলিটিক্যাল ব্লকের অনুসারী নয়। এটি না দক্ষিণমুখী, না উত্তরমুখী—বরং একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, যেটি দেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থকেই প্রাধান্য দেয়।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    বিএনপি মধ্যপন্থি দল, দক্ষিণ বা উত্তরপন্থি নয় এটি গণমানুষের দল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে।

    সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে তিনি বলেন, নানা বাধাবিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা আরও বেশি ছিল।

    সরকার যথাযথ সময় যথাযথ পদক্ষেপ নিতে বিভিন্ন সময়ে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেয়া দরকার ছিল সেগুলো নিতে সরকার ব্যর্থ হয়েছে।

    নির্বাচন কমিশনকে পাঠানো চিঠি এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, জাতি এর জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারেও অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে।

    নির্বাচন পরিচালনার জন্য দ্রুত আইনকানুন প্রণয়ন হবে প্রত্যাশা রেখে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে। এছাড়া বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে। তবে মূল ভূমিকা রাখবে সেনাবাহিনী।

    সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণই স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।

    এদিকে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে, তবে জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন