সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
  • জুলাই অভ্যুত্থানের দিনে কক্সবাজারে এনসিপির ৫ নেতা, কারণ দর্শানোর নোটিশ

    জুলাই অভ্যুত্থানের দিনে কক্সবাজারে এনসিপির ৫ নেতা, কারণ দর্শানোর নোটিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতা কক্সবাজারে অবস্থান করায় দলের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দিন উপেক্ষা করে হঠাৎ তাদের কক্সবাজারে যাওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন।

    এই প্রেক্ষাপটে, তাদের ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এনসিপি। বিষয়টি নিশ্চিত করেছেন দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। বুধবার (৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, দলের কেন্দ্রীয় কর্মসূচির দিন অনুপস্থিত থাকার যথোপযুক্ত কারণ না জানালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    নোটিশ পাওয়া ৫ নেতা হলেন, দলটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দুই মূখ্য সংগঠক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ।

    নোটিশে বলা হয়, গতকাল ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা 'রাজনৈতিক পর্ষদ' এর নিকট পূর্বে অবগত করা হয়নি।

    এমতাবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব জনাব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন