সোমবার, ০৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম

জুলাই ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে আশা বিএনপির

জুলাই ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে আশা বিএনপির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা এবং “জুলাই ঘোষণাপত্র”কে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এই ঘোষণা রাজনৈতিক সংকটের সমাধানের পথ প্রশস্ত করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে।”

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান তিনি। মির্জা ফখরুল বলেন, “বিগত কয়েক বছর ধরে যে অচলাবস্থা ছিল, জুলাই ঘোষণা তার একটি গঠনমূলক পরিণতি।”

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপক্ষে ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার এবং নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন