রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • জাবিতে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ সাবেকের সনদ বাতিল

    জাবিতে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ সাবেকের সনদ বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চব্বিশের জুলাই আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    সোমবার (৪ আগস্ট) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে অধ্যয়নরত ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ৭৩ জন শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

    সিন্ডিকেট সভা শেষে রাত সাড়ে ৩টায় এক ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ সিদ্ধান্তের কথা জানান।

    ব্রিফিংয়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন, তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থী। অভিযুক্ত অধ্যায়নরত ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে ২ বছর, ৮ জনকে ১ বছর জন্য ও ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এছাড়াও অভিযুক্ত সাবেক ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল ও ৬ জনের সনদ ২ বছরের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এছাড়াও বহিরাগতদের ব্যাপারে উপাচার্য জানান, হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী, হামলার পরিকল্পনায় জড়িত ও ক্যাম্পাসে আগত পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয় আইনের বহির্ভূত বিধায় তাদের বিচারের লক্ষ্যে তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (আইসিটি) পাঠানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন