বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • রাজধানীতে ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় ৬২ মিমি

    রাজধানীতে ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় ৬২ মিমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    আবহাওয়ার বর্তমান চিত্র অনুযায়ী, ভোররাত থেকেই ঢাকায় কখনো মুষলধারে, আবার কখনো হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এমন বৃষ্টিপাত দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদিন ঢাকাসহ আশপাশের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে, যা মাঝে মাঝে দমকা হাওয়ার আকারও নিতে পারে।

    এই আবহাওয়া পরিস্থিতির কারণে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। ফলে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া অনুভূত হলেও, শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সম্ভাবনা থাকায় নাগরিকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতা এ ধরনের বৃষ্টিপাতের পেছনে বড় কারণ। আগামী ১-২ দিন বৃষ্টিপাতের এই ধারা চলমান থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ