সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

    নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্টের পর বিএনপির রাজনীতিতে চাঁদাবাজির প্রবণতা বিস্তার লাভ করেছে। এখন তারা সেই দায়ভার তরুণদের ওপর চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে।”

    মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, “নিজ দলের অভ্যন্তরে চাঁদাবাজি রোধে তাঁকে সামনে থেকে উদ্যোগ নিতে হবে।”

    নাহিদ ইসলাম আরও বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে এখনও অস্পষ্ট। চাঁদাবাজির উপর দাঁড়িয়ে থাকা অর্থনৈতিক ভিত্তি ভেঙে ফেলতে হবে। এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা।”

    ‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “শুধু প্রতিশ্রুতি দিলে চলবে না, সনদটিকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট কিংবা এলএফও-এর (লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স) মাধ্যমে এই কাজ সম্ভব। ভবিষ্যৎ সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।”

    নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে তিনি বলেন, “যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)–তেও একই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত। তরুণ প্রজন্মের জন্য দলীয়করণ নয়, নিরপেক্ষতা সবচেয়ে জরুরি।”

    উচ্চকক্ষ ও সাংবিধানিক সংস্কার নিয়ে তিনি বলেন, “উচ্চকক্ষের মাধ্যমে পার্লামেন্টারি রিভিউ হলে সরকারের সিদ্ধান্তে জবাবদিহিতা তৈরি হবে। দেশ ও জনগণের কল্যাণে সিদ্ধান্ত নিতে হলে তা যুক্তি ও তথ্যনির্ভর হতে হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন