বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ইয়োগা প্রশিক্ষণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

    ইয়োগা প্রশিক্ষণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ইয়োগা কর্মশালা। 

    শনিবার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সাদা বিল্ডিংয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। যাঁর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে ইয়োগা চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানসিক প্রশান্তির গুরুত্ব তুলে ধরা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক শাহ আলম চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মোঃ হারুন। 

    কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই আয়োজনটি সময়োপযোগী ও প্রশংসনীয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, ইয়োগা কেবল শরীরচর্চা নয়, এটি মনোসংযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ প্রশান্তি অর্জনের মাধ্যম।

    অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী জানান, এই কর্মশালায় অংশগ্রহণ করে নিজেকে অনেক হালকা ও প্রশান্ত মনে হয়েছে। আমাদের প্রতিনিয়ত ইয়োগা চর্চা করা উচিত।

    আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য সুস্থ দেখ সুস্থ মন। শিক্ষার্থীরা হাতে কলমে ইয়োগার বিভিন্ন কৌশল অনুশীলনের সুযোগ পান এবং নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে নিয়মিতভাবে আরো এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন