রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন 

    পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

    এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। 

    এতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
    শোভাযাত্রা শেষে  ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

    এসময় জেলা প্রশাসক সাবেত আলী,পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রংপুর বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার সহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এসময় মেলায় স্টল ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার। পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অতিথিরা বক্তব্য রাখেন। 
    এবার বৃক্ষমেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৪ টি নার্সারি স্টলে অংশ নেয়।  ফলদ, বনজ, ঔষধীসহ নানা ধরণের সৌখিন গাছের সমাহার রয়েছে মেলার প্রতিটি স্টলে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন