শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করবো: নাহিদ ইসলাম

    জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করবো: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় এবং প্রতিটি গ্রামে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন। 

    বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

    নাহিদ ইসলাম বলেন, আমরা আবারও গোপালগঞ্জে যাবো। শহীদ বাবু মোল্লা ও শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে পুনরুদ্ধার করবো। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, এটি হবে বাংলাদেশপন্থিদের।

    তিনি আরও লেখেন, গোপালগঞ্জ ও বাংলাদেশের প্রতিটি ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। এই মাটির প্রতিটি ইঞ্চি থেকে মুজিববাদ বিতাড়িত হবে।

    ফেসবুক পোস্টে নাহিদ অভিযোগ করেন, আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচির ওপর মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালিয়েছে। গোপালগঞ্জে যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে, আমাদের লোকজনকে আটকে রাখা হয়েছে। এরপরও আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি।

    তিনি বলেন, গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় আমাদের নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি, বাস আটকে দেওয়া হয়েছে। তারপরও আমরা নির্দেশনা মেনে কর্মসূচি সম্পন্ন করেছি। যাওয়ার পথে সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

    আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসবাদী সংগঠনে পরিণত হয়েছে। আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচার চাই। কিন্তু হত্যাকাণ্ডের পরও অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে না, জামিন পাচ্ছে বা থানা থেকে পালিয়ে যাচ্ছে।

    নাহিদ ইসলাম প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকাকে হতাশাজনক বলে উল্লেখ করেন। বলেন, যদি প্রশাসন সময়মতো পদক্ষেপ নিত, তাহলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। আমরা চারজনের মৃত্যুর খবর পেয়েছি এবং কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে।

    পোস্টের শেষাংশে তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম গোপালগঞ্জে যাবো, আমরা গেছি। শহীদের রক্তের শপথ নিয়ে বলছি, মুজিববাদকে এ দেশের মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন