সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না: রিজভী

    তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান দেশের গণতন্ত্রের ধ্রুবতারা। তার নেতৃত্ব ও উপস্থিতিই জুলাই-আগস্টের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করেছে।

    তিনি আরও বলেন, তারেক রহমানকে ঘিরে কোনো ধরনের অশালীন বা অবমাননাকর মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী এবং তা এড়িয়ে চলা উচিত।

    তিনি বলেন, গত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠে যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপি আহত-নিহত পরিবারের পাশে দাঁড়াচ্ছে। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের ওপর অনেক কিছুই এসে পড়বে।

    মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণ-অভ্যুত্থানে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ইসলামের প্রতি বিএনপির অনুভূতি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, দু-একটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছেন। ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপি। ইসলামের নাম নিয়ে সুযোগ সন্ধানী কাজ করবেন, এটা মানুষ জানে। ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজেবাজে গল্প ছড়াচ্ছেন আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি, কোনো উস্কানিতে পা দেবেন না।

    তিনি বলেন, দেশে অনেক সংকট থাকার পরেও ড. ইউনুস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। আজকে কাঁচা মরিচের কেজি ৩০০-৪০০ টাকা। খাদ্যপণ্যের দাম প্রতি সপ্তাহে ২-৩ টাকা বাড়ছে, তারপরও আমরা সমর্থন করছি। তিনি অসৎ না, শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেল ও ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করছেন না। এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেওয়া।

    অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমরা বিএনপি পরিবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, সদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

    আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন রুহুল কবির রিজভী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন