সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ‘মুক্তির সূর্য উঠবেই’ কুমিল্লায় জামায়াত আমির

    ‘মুক্তির সূর্য উঠবেই’ কুমিল্লায় জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে যেনতেন নির্বাচন নয়, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "বাংলাদেশের রাজনীতির আকাশে এখন কালো মেঘের আনাগোনা। তবে মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকানো যাবে না। ইনশাআল্লাহ, মুক্তির সূর্য উঠবেই।"

    শনিবার (৫ জুলাই) কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী যাওয়ার পথে তিনি দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রামেও পথসভায় বক্তব্য দেন।

    ডা. শফিকুর রহমান বলেন, "যুবকরা রক্ত ও জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। আমরা সেই রক্তের সঙ্গে বেঈমানি হতে দেব না। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে আবারও রক্ত দিতে হতে পারে, তাই আমরা কোনো সাজানো নির্বাচন চাই না।"

    ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "নতুন বা পুরাতন নয়-আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়েই আমরা জয়ী হব ইনশাআল্লাহ।"

    তিনি আরও বলেন, "দেশে রাজনীতির নামে নানা অপকর্ম চলছে। সংশ্লিষ্টদের বলছি, সাবধান হোন, নিজেদের সামলান-নইলে জনগণই আপনাদের সামলাবে।"

    পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, বরুড়া আসনে মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল ও সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন