সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে নয়: নাহিদ ইসলাম

    জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে নয়: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে 'জুলাই শহীদ' সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, “দেশ গড়ার প্রত্যয়ে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে সূচিত এই পদযাত্রায় মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে। শিগগিরই আমরা তা সারাদেশে ছড়িয়ে দেব। উন্নয়ন শুধু ঢাকাকেন্দ্রিক নয়, বরং সারাদেশের কথা মাথায় রেখে পরিকল্পনা নিতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও দেশে মাফিয়াতন্ত্র টিকে আছে। তাই আমাদের লড়াই ও সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে।”

    এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং শহীদ সাজ্জাদ হোসেনের পিতা মো. আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম নিজেই।

    এর আগে ‘জুলাই পদযাত্রা’ সৈয়দপুর পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ, স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্য নেতৃবৃন্দ দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান। পরে পদযাত্রাটি সৈয়দপুর থেকে নীলফামারীর উদ্দেশে যাত্রা করে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন