রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কুবি শিক্ষার্থীদের প্রতি যেসব নির্দেশনা দিলো প্রক্টরিয়াল বডির

    কুবি শিক্ষার্থীদের প্রতি যেসব নির্দেশনা দিলো প্রক্টরিয়াল বডির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকল প্রকার র‍্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকার জরুরি নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডি। 

    সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে শিক্ষার্থীদেরকে শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকল প্রকার র‍্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং এর অভিযোগ  প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, 'প্রথমে নবীনদের সুস্বাগত। আমরা এবার স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে সুষ্ঠুভাবে ১ জুলাই থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রক্টরিয়াল বডি সিদ্ধান্ত নিয়েছে, যদি কেউ র‍্যাগিংয়ের সাথে যুক্ত থাকে তাহলে তাকে বহিষ্কার করা হবে। পাশাপাশি, নবীনদের যেকোনো সমস্যায় প্রক্টরিয়াল বডির সাথে যোগাযোগের আহবান করা হচ্ছে।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন