সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: রিজভী

    শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগ বৃথা যেতে পারে না। আমাদের লক্ষ্য কেবল নির্বাচন নয়, বরং শহীদদের স্বপ্ন ও আদর্শকে বাস্তবায়ন করাই হবে প্রকৃত বিজয়।”

    রোববার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি জানান, ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ঘিরে কর্মসূচি চলবে, যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত থাকবেন। এই কর্মসূচির সূচনা হবে ৩০ জুন মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধার মাধ্যমে।

    রিজভী অভিযোগ করে বলেন, “সরকার চায় না দেশের জনগণ স্থিতিশীল থাকুক। বরং তারা বিভ্রান্তি ও অরাজকতা তৈরি করতে চায়।” কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে উদাহরণ দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের এক নেতা এই ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিচ্ছিন্ন নয়, বরং সুপরিকল্পিত চক্রান্তের অংশ।”

    সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “ধীর পদক্ষেপের কারণে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। মুরাদনগরের ঘটনার দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

    বিএনপির দাবি, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রের প্রতীক, যা ক্ষমতা নয়, শহীদদের রক্ত ও স্বপ্নের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চেতনাকে সামনে রেখেই তারা কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন