বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সাগরে লঘুচাপ, আট বিভাগে টানা বৃষ্টির আশঙ্কা

    সাগরে লঘুচাপ, আট বিভাগে টানা বৃষ্টির আশঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের আট বিভাগেই টানা পাঁচদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের চারটি সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত।

    বৃহস্পতিবার (২৬ জুন) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস ও সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়— লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

    বিভাগভিত্তিক বৃষ্টির পূর্বাভাস (২৬-৩০ জুন)

    বৃহস্পতিবার (২৬ জুন)

    • খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট: অনেক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি

    • রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ: কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি

    • সারাদেশ: কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ

    • তাপমাত্রা: দিন অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

    শুক্রবার (২৭ জুন)

    • উপরের চার বিভাগের অধিকাংশ এবং বাকি চার বিভাগের অনেক জায়গায় বৃষ্টি

    • কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

    • তাপমাত্রা: দিন অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য কমবে

    শনিবার (২৮ জুন)

    • খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অধিকাংশ জায়গায় বৃষ্টি

    • ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহীতে কিছু কিছু জায়গায় বৃষ্টি

    • খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা

    • তাপমাত্রা: সামান্য হ্রাস

    রোববার (২৯ জুন)

    • ছয় বিভাগে অধিকাংশ জায়গায়, বাকিগুলোতে অনেক জায়গায় বৃষ্টি

    • খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অতি ভারী বর্ষণ হতে পারে

    • তাপমাত্রা: প্রায় অপরিবর্তিত

    সোমবার (৩০ জুন)

    • রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় বৃষ্টি

    • ঢাকা, খুলনা ও রাজশাহীতে অনেক জায়গায় বৃষ্টি

    • কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

    • তাপমাত্রা: প্রায় অপরিবর্তিত

    পরবর্তী পাঁচদিন দেশে টানা বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সাগর ও উপকূলীয় অঞ্চলের পরিস্থিতি বিচারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ