সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণে বিএনপির সমর্থন, এনসিসি গঠনে আপত্তি

    প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণে বিএনপির সমর্থন, এনসিসি গঠনে আপত্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করার প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে বিএনপি। তবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে দলটি আপত্তি জানিয়েছে।

    মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

    বৈঠক সূত্রে জানা গেছে, সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধানমন্ত্রী মেয়াদ সীমা নিয়ে নানা মত উঠে এলেও বিএনপি স্থায়ী কমিটি শেষমেশ একমত হয়েছে যে, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই পূর্ণ মেয়াদ অর্থাৎ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন।

    অন্যদিকে নারীদের জন্য সংসদে ১০০ আসন, সংসদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা ১০০ জন এবং প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতম দুইজনের মধ্যে একজনকে নিয়োগের বিষয়ে বিএনপি সম্মতি জানিয়েছে।

    তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা মনে করেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এ প্রস্তাবে তারা একমত নন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন