রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২৭০ পিস ইয়াবা জব্দ

    কুড়িগ্রাম  সীমান্তে বিজিবির অভিযানে ২৭০ পিস ইয়াবা জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ জুন)  উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

    বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধীনস্থ রৌমারী সদর ক্যাম্পের সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৬৩/৩-এস থেকে প্রায় ৮০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে অভিযানটি পরিচালনা করে।

    অভিযানে ভারত থেকে আনা ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।অভিযান সম্পর্কে সাংবাদিকদের  নিশ্চিত করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) মোহাম্মদ শামছুল হক। তিনি জানান, অধিনায়ক হাসানুর রহমান পিএসসি-এর সার্বিক নির্দেশনায় এ সফল অভিযান পরিচালিত হয়।

    জব্দ করা মাদকদ্রব্য রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ব্যাটালিয়ন সদরে জমা দেয়া হয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। মাদকের বিরুদ্ধে বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ