শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাবুপুরে শিশু-কিশোরদের মাঠের জন্য আরও ৬০ শতাংশ জমি কিনছে সরকার সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ নির্বাচন, আন্দোলন নয়: চিফ হুইপ মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষার সুযোগ ১ জানুয়ারি চালু হচ্ছে সাভারের স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’ চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রাজধানীতে পুলিশের অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার, ২৯ মামলা পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে
  • তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির

    তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি)।

    সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার অংশ হিসেবে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

    তিনি জানান, চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। বৈঠকে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এই সিপিসি নেতা।

    এর আগে, রোববার রাতে বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিট ব‍্যুরো সদস‍্য কংগ্রেসের ডেপুটি লি হংঝং। চীনের পিপলস গ্রেট হলে দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকের শুরুতে কমিউনিস্ট পার্টির নেতারা বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। দলটির ডেপুটি লি হংঝং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন।

    বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এই বৈঠকের মধ‍্যদিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা লাভ করবে বলে সিপিসি আশাবাদ ব্যক্ত করে।

    আর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ‍্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৈঠকের বিষয়ে শায়রুল কবির খান জানান, বৈঠকে দুই দলের মধ্যে পারস্পরিক রাজনৈতিক বোঝাপড়া ও আঞ্চলিক ভূরাজনীতিতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সিপিসির পক্ষ থেকে বলা হয়, এ বৈঠকের মধ্য দিয়ে দুই দলের রাজনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন