সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কমছে, রাজনৈতিক অঙ্গনে স্বস্তি : আমীর খসরু

    নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কমছে, রাজনৈতিক অঙ্গনে স্বস্তি : আমীর খসরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এই সম্ভাবনার আলোকে রাজনৈতিক অঙ্গনে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, "মতপার্থক্য থাকলেও যেখানে ঐক্য সম্ভব, সেসব জায়গায় একসঙ্গে কাজ করার পথ খোলা আছে।"

    রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    আমীর খসরু বলেন, ‘ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলোর জন্যও স্বস্তির।’

    তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র ‘গুরুত্বের সঙ্গে’ দেখছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশে আরোপিত ট্যারিফ নিয়েও কথা হয়।

    সংস্কার ও ‘জুলাই সনদ’ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘সব বিষয়ে মতৈক্য না থাকলেও যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা নিয়েই এগিয়ে যাবো।’

    তিনি আরও বলেন, ‘এতোদিন মামলা করার সুযোগ ছিল না। এখন অবৈধভাবে করা বিগত তিনটি নির্বাচনের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন