সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ‘মূর্খতার নজির স্থাপন করেছেন উপদেষ্টা’: ইশরাক হোসেন

    ‘মূর্খতার নজির স্থাপন করেছেন উপদেষ্টা’: ইশরাক হোসেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিক দাবিকে অবজ্ঞা করা হচ্ছে অভিযোগ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

    বুধবার (১৮ জুন) নগর ভবনে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি।’

    তিনি আরও বলেন, “আমরা লক্ষ্য করছি, সরকারের কাছে দেশের নানা প্রান্ত থেকে আসা দাবি পৌঁছালেও, ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের সমস্যা তারা যেন দেখেও না দেখার ভান করছে, শুনেও যেন শুনছে না।”

    আমরা বলতে চাই, এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে বর্তমান সরকার দেখিয়েছে এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে।’
    ইশরাক ক্ষোভ জানিয়ে আরো বলেন, প্রথম দিন আন্দোলন শুরুর পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এখান থেকে চলা যাওয়ার পরে থেকে কোনো ধরনের যোগাযোগ আমাদের সঙ্গে করা হয়নি। আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই যে শুনে দেখার প্রয়োজন রয়েছে কিনা। উপরন্তু পুরো সময়টাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে সকল আইনি লড়াই শেষে জিতে আসার পরেও ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে।

    কীভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, বিতর্কিত করা যায় এবং জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করা যায় সেই চেষ্টায় তারা লিপ্ত হয়েছে। 

    স্থানীয় সরকার উপদেষ্টাকে নিয়ে তিনি বলেছেন,‘বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টাও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। তিনি বারেবারে বলেছে, এখানে আইনি জটিলতা রয়েছে, সাব জুটিস ম্যাটার রয়েছে ও অন্যান্য কথা বলেছে। অথচ দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগেই মীমাংসা হয়ে গেছে।

    তারপরেও যদি বলে এখানে আইনি জটিলতা রয়েছে তাহলে আমি বলব যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি।’
    প্রসঙ্গত, গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও তাতে যোগ দেয়। মাঝে ঈদ ঘিরে ছুটির কদিন নগর ভবনে ইশরাক সমর্থকদের আন্দোলনে পাওয়া যায়নি। ঈদের ছুটির শেষে অফিস খোলার প্রথম দিন রোববার ফের সেখানে আন্দোলন শুরু করেন ইশরাক সমর্থকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন