সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • তারেক-ইউনূস বৈঠক নিয়ে অস্বস্তিতে একটি দল: মির্জা ফখরুল

    তারেক-ইউনূস বৈঠক নিয়ে অস্বস্তিতে একটি দল: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডনে অনুষ্ঠিত বৈঠক নিয়ে একটি রাজনৈতিক দল অস্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, "তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক নিয়ে যারা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাদের এই অস্বস্তি প্রমাণ করে—বৈঠকটি যথার্থ জায়গায় আঘাত করেছে।"

    ফখরুল বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে যখন দূরত্ব তৈরি হচ্ছিল, তখন ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমান বৈঠক করেন। যে বৈঠক ঐতিহাসিক ঘটনা।

    তিনি বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। সবাই পছন্দ করেছে তাদের এ বৈঠক ও সিদ্ধান্তকে।

    বিএনপির মহাসচিব বলেন, সবাই লন্ডন বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু ইউনূস-তারেক বৈঠক পছন্দ হয়নি বলেই নারাজ হয় একটি দল। তাই তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি। এখন নির্বাচন নাই তাদের গুরুত্ব আছে; যখন নির্বাচন হবে–নতুন সরকার আসবে–তখন তাদের গুরুত্ব থাকবে না। তারা জানে নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, তাই তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে নারাজ।
     
    নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা আওয়ামী লীগের মতো আচরণ, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে–তারা তো আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। বিএনপির কঠোর নির্দেশ– এগুলো করা যাবে না, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।

    দলীয় সদস্য সংগ্রহের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আওয়ামী লীগ নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। আওয়ামী লীগের যারা প্রমাণিত খারাপ মানুষ, মাফিয়া, দখলদার, ডাকাত; তাদের দলে নেয়া যাবে না। তবে যারা রাজনীতি করেনি, খারাপ না, ভালো মানুষ; তাদের বাছাই করে দলে নিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন