বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • জি-৭ বিবৃতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন

    জি-৭ বিবৃতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জি-৭ সম্মেলনে ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে উন্নত সাত দেশের এই জোট। কানাডায় চলমান সম্মেলনে দেওয়া ওই বিবৃতিতে জোটের নেতারা বলেন, “ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তাদের নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় সমর্থন জানাচ্ছি।”

    একইসঙ্গে ইরানকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সহিংসতার অন্যতম উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, জি-৭ এর বক্তব্য কার্যত ইসরায়েলের অবস্থানকেই সমর্থন করেছে।

    বিবৃতিতে আরও বলা হয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না এবং সংকট নিরসনে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

    জি-৭ জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপান।

    ইরান-ইসরায়েল সংঘাত এখন পঞ্চম দিনে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা দ্রুত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

    এদিকে, বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে সম্প্রচার বন্ধ হয়ে গেলেও পরে তা পুনরায় চালু হয়।

    শুক্রবার ভোরে ইসরায়েল আকস্মিক হামলা শুরু করে, জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ, যাদের মধ্যে আছেন সামরিক কর্মকর্তা, কমান্ডার এবং ১১ জন পরমাণুবিজ্ঞানী। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ২০ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন