রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • গৌরীপুরের মারুফা বিসিএস ক্যাডার হতে চায়

    গৌরীপুরের মারুফা বিসিএস ক্যাডার হতে চায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মানবিক শাখা হতে সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে আফরোজা আক্তার মারুফা। তার প্রাপ্ত নম্বর ১১৫৭। গৌরীপুর পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক শাখায় উপজেলায় প্রথম হয়েছে। মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দিতে চায়।

    মারুফা আক্তার উপজেলার হিম্মতনগর গ্রামের ধান ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল মামুন ও গৃহিনী পারুল আক্তার দম্পত্তির বড় সন্তান। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মারুফা সবার বড়ো। তার ছোট ভাই হাফেজ অলি উল্লাহ আল মাসুদ রামগোপালপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসায় মিযান শাখায় পড়াশোনা করছে। ছোট দুই বোন মারিয়াম ও মাইমুনা ৫ম ও ৪র্থ শ্রেণিতে স্থানীয় একটি মাদ্রাসা পড়াশোনা করছে।

    মারুফা ২০১৯ সালে হিম্মতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পি.এস.সি (৫ম শ্রেণি) পাস করে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। চলতি বছর-২০২৫ সালে একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করছে।

    আফরোজা আক্তার মারুফা জানায়, “আমি দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই। এজন্য প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া আমার স্বপ্ন।”

    গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক একেএম মাজহারুল ইসলাম পলাশ বলেন, মারুফা খুবই মেধাবী। সে কখনও ক্লাস মিস করতো না। ক্লাস পরীক্ষায় বরাবরই সে প্রথম স্থান অধিকার করেছে। সে পড়াশোনার পাশাপাশি খেলাধূলায়ও পারদর্শী।

    মারুফার বাবা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মেয়ের কৃতিত্বে আমরা অত্যন্ত খুশি। তার ইচ্ছা পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে চাকরি করতে চায়। সেজন্য সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন তিনি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন