সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • মেয়রের দায়িত্ব চেয়ে নগর ভবনে ফের অবস্থান ইশরাকের

    মেয়রের দায়িত্ব চেয়ে নগর ভবনে ফের অবস্থান ইশরাকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের বিরতির পর আবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ও তাঁর অনুসারীরা। মেয়রের দায়িত্ব বুঝে নেওয়ার দাবিতে রোববার (১৫ জুন) সকাল থেকে তাঁরা নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন।

    প্রায় বেলা ১১টার দিকে সেখানে উপস্থিত হন ইশরাক হোসেন নিজেও। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চান।

    ইশরাকের অনুসারীরা জানান, হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ার পর আর কোনো আইনি বাধা নেই। তাই নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী দ্রুত তাকে শপথ পড়াতে হবে।

    এর আগে ৩ জুন আন্দোলন সাময়িক স্থগিত করে ঈদের পর ফের কর্মসূচিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন ইশরাক। এবার তিনি বলেন, “দক্ষিণের মানুষই ঠিক করবেন কে হবে মেয়র, কোনো প্রহসনের জায়গা নেই।”

    উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠানের উদ্যোগ নেয়নি। এর প্রতিবাদে ১৫ মে থেকে শুরু হওয়া আন্দোলন ঈদের পর আবারও তীব্র হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন