রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • হিমুর হলুদ পোশাকে দেখা গেল সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমকে

    হিমুর হলুদ পোশাকে দেখা গেল সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১০ মাস পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। শুক্রবার দুপুরে তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসে ছিলেন।তিনি তখন হুমায়ুন আহমেদের কাল্পনিক চরিত্র হিমুর হলুদ রঙের পোশাক পরিহিত ছিলেন। রেজাউল করিমের পাশে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

    বিভিন্ন সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লন্ডন সফরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি করেছেন, তাতে অংশ নিতে শ ম রেজাউল করিম সেখানে অবস্থান করছিলেন। বেলা আড়াইটার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভ ছিল প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানকালে ধারাবাহিক বিক্ষোভের অংশ। 

    রেজাউলের এমন প্রকাশ্যে আসায় তার নিজ এলাকা পিরোজপুর ১ আসনে তৈরী হয়েছে বেশ চাঞ্চল্যের। জনমনে তৈরী হয়েছে প্রশ্ন ও ক্ষোভ। ঢাকা সহ বিভিন্ন জায়গায় পিরোজপুর আওয়ামিলীগের একাধিক নেতাকর্মী কারাগারে বন্দী থাকলেও রেজাউল কিভাবে বেশ ফুর ফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের অলিগলিতে। রেজাউলের বেশ কয়েকজন অনুসারী নাম না প্রকাশের শর্তে বলেন ‘  শ ম রেজাউল করিম নিজ কর্মীদের কোন খোঁজ খবর রাখা তো দূরের কথা আমাদের মেসেজের উত্তরও প্রদান করেন না। আমরা তার পিছনে ঘুরে ঘুরে জিবনের একটা বড় সময় নষ্ট করে ফেলেছি। তবে রেজাউল আগামিতে এর প্রতিদান পরিপূর্ণভাবে পাবে। 


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন