মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • শেষ হয়েছে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

    শেষ হয়েছে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষ হয়েছে।

    স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত বৈঠক চলার কথা থাকলেও, তার আগেই—সকাল সাড়ে ১০টার দিকে—তারেক রহমানকে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

    তা‌রেক রহমান বৈঠকে কলম ও বই উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টাকে। এ তথ‌্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এ বৈঠক নি‌য়ে বি‌এন‌পির পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

    এ মুহূর্তে একই ভেন‌্যু‌তে প্রধান উপ‌দেষ্টার প্রেস উইং ও বিএন‌পির নেতারা যৌথভা‌বে প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের প্রেস মিনিস্টার আকবর হো‌সেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন