রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহতের সংখ্যা প্রায় ৩০০

    গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহতের সংখ্যা প্রায় ৩০০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সংঘটিত এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম দেশ গুজরাট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। বিমানটি আছড়ে পড়ে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে অতিরিক্ত ৫০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন।

    গুজরাটের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তাসংস্থা রয়টার্স-কে বলেন, “এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২৯৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন।”

    তবে এ ভয়াবহ ঘটনার মাঝেও অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন যাত্রী। বিধি চৌধুরী জানান, "তিনি বিমানের জরুরি বহির্গমন দরজার পাশের ১১-ই আসনে বসা ছিলেন, যা হয়তো তাঁকে বাঁচিয়ে দিয়েছে।"

    আহমেদাবাদ পুলিশের প্রধান জি এস মালিক জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিমানযাত্রী এবং ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের মরদেহ।

    নিহতদের মধ্যে রয়েছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও।

    এদিকে, ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী নিহতদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ করেছেন, যাতে মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।

    দুর্ঘটনার পর বিমানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। লেজের অংশটি এখনো ছাত্রাবাসের একটি ভবনের ছাদে আটকে আছে। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার—বিশ্বের অন্যতম আধুনিক ও নিরাপদ মডেল। এর আগে এই মডেলের কোনো বিমান বিধ্বস্ত হওয়ার নজির নেই।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন