মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • তারেক-ড. ইউনূস বৈঠক:

    রাজনৈতিক ভারসাম্য রক্ষার আহ্বান ইসলামী আন্দোলনের

    রাজনৈতিক ভারসাম্য রক্ষার আহ্বান ইসলামী আন্দোলনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে পরিপক্ব রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ।”

    তিনি বলেন, “বিএনপি দেশের একটি প্রধান রাজনৈতিক দল, তাদের নেতৃত্ব ও মতামতের গুরুত্ব রয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টার তারেক রহমানের সঙ্গে বৈঠক ঘিরে সরকারি তৎপরতা ও মিডিয়ায় অতিরিক্ত প্রচার রাজনৈতিক অঙ্গনে একক ব্যক্তিকেন্দ্রিকতার ইঙ্গিত দিচ্ছে, যা উদ্বেগজনক।”

    গাজী আতাউর রহমান আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক, প্রশাসনিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রধান উপদেষ্টার আচরণে সেই ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

    তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ ও সমমর্যাদাপূর্ণ আচরণ করা হবে। দলীয় রাজনীতির বিশুদ্ধতা এবং টেকসই সংস্কার নিশ্চিতে সবাইকে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন