মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

    মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি জুন মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

    বুধবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, "চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মাসের শেষ দিকে চীন সফরে যাবে।"

    সফরের মূল লক্ষ্য রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশটির ভূ-রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আসায় চীন বাংলাদেশে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক রক্ষায় সচেষ্ট।

    তারই অংশ হিসেবে চীন ইতিমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীর পাশাপাশি বিভিন্ন ইসলামি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে দেশটিতে সফরের সুযোগ দিচ্ছে। এই সফরে রাজনৈতিক কৌশল, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    বিশ্লেষকরা মনে করছেন, এই সফর কেবল কূটনৈতিক শিষ্টাচার নয়, বরং চীন-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি কৌশলগত গুরুত্ব বহন করছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন