মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ড. ইউনূসের সঙ্গে সমঝোতার পরামর্শ দিলেন খালেদা জিয়া

    ড. ইউনূসের সঙ্গে সমঝোতার পরামর্শ দিলেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপিকে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিরোধে না গিয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

    গত ৭ জুন ঈদুল আজহার দিন গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ পরামর্শ দেন। বিষয়টি বুধবার (১১ জুন) গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

    তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের মত হচ্ছে ড. ইউনূস আমাদের প্রতিপক্ষ নন। তাঁর সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পথ খুঁজে বের করতে হবে। বিশেষ করে, নির্বাচনের তারিখ ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে বিরোধে না গিয়ে সমঝোতার মাধ্যমে অগ্রসর হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।

    বিএনপির স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্য জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ড. ইউনূসের সঙ্গে বিএনপির কিছু দূরত্ব তৈরি হলেও তা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব—এমনটাই মনে করেন খালেদা জিয়া।

    বর্তমানে চার দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস। আগামী ১৩ জুন সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

    বিএনপি নেতারা জানান, ওই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে নির্বাচন আয়োজনের সময়সূচি। সরকারপ্রধান ড. ইউনূস এপ্রিল ২০২৬ সালে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন, যেখানে বিএনপি চাইছে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নির্বাচন সম্পন্ন হোক। উভয়পক্ষ এক-দুই মাস ছাড় দিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে—এমনটাই মনে করছেন বিএনপি নেতারা।

    তারা আরও জানান, নির্বাচন কমিশন সংস্কার ও নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিতকরণ সম্পর্কেও আলোচনায় গুরুত্ব দেওয়া হবে। তবে চট্টগ্রাম বন্দর কিংবা মিয়ানমার সীমান্ত সংক্রান্ত সাম্প্রতিক বিতর্কগুলো এই বৈঠকে প্রাধান্য পাবে না বলেই ধারণা করা হচ্ছে।

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য এই বৈঠককে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইভেন্ট হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ বৈঠকের গুরুত্ব অনেক। এটি হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।

    তিনি আরও বলেন, তারেক রহমানকে দলীয়ভাবে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তার সাফল্যের জন্য প্রার্থনা করছি।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন