মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • নগর ভবনে উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক

    নগর ভবনে উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে গঠন করা হবে "বিপ্লবী নগর কাউন্সিল", যার মাধ্যমে পরিচালিত হবে সিটি করপোরেশনের কার্যক্রম।

    শুক্রবার (৬ জুন) দুপুরে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    ইশরাক বলেন, "আমি নির্বাচিত হয়েছি এবং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নগরপিতা হিসেবেই এখানে এসেছি। এটি আমার দায়িত্বের অংশ। ঈদের দিন যেসব কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন, আমি তাদের সঙ্গে মাঠে থাকবো।"

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, "এই উপদেষ্টারা তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।"

    আগামীকাল শনিবার (৭ জুন) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে ঈদগাহ প্রস্তুতিতে দায়িত্ব পালনকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ইশরাক হোসেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন