মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

    বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে: নাহিদ ইসলাম

    বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৫ জুন) ঢাকায় দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বৈঠকে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। এসময় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও কাঠামোগত সংস্কার ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়।" তিনি দ্রুত ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি জানান, যা নির্বাচন সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতার রূপরেখা দেবে বলে উল্লেখ করেন।

    নাহিদ আরও বলেন, “শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সময়ের দাবি।” তিনি একটি দল-নিরপেক্ষ নির্বাচন কমিশন, স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তী গণপরিষদ গঠনের কথাও জোর দিয়ে বলেন।

    চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপির রাষ্ট্রভাবনাকে স্বাগত জানিয়ে বলেন, চীন ‘অ-হস্তক্ষেপ’ নীতিতে বিশ্বাসী হলেও বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে। তিনি গঠনমূলক সংলাপ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

    বৈঠক শেষে দুই পক্ষই পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গণতন্ত্র ও উন্নয়নের পথে একসঙ্গে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন